এইমাত্র পাওয়া

প্রাথমিকে শিক্ষক নিয়োগ: কুড়িগ্রামে আটক-১১, বহিষ্কার-৪

কুড়িগ্রামঃ জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ১১ পরীক্ষার্থীকে আটক করা হয়েছে; বহিষ্কার হয়েছেন চারজন।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নবেজ উদ্দিন বলেন, “আটক পরীক্ষার্থীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

প্রথম ধাপে তিনটি বিভাগে এ নিয়োগ পরীক্ষা শুক্রবার অনুষ্ঠিত হয়।

বিভাগগুলো হল- বরিশাল, সিলেট ও রংপুর। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এ পরীক্ষা আবেদনকারীদের নিজ নিজ জেলায় অনুষ্ঠিত হয়।

কুড়িগ্রাম জেলা প্রশাসন থেকে জানা যায়, নিয়োগ পরীক্ষায় জেলার ৪৫টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিলেন ২৬ হাজার ৮০৫ জন। তাদের মধ্যে পরীক্ষায় অংশ নেন ২০ হাজার ৭১ জন। অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ৬ হাজার ৭৩৪ জন।

এদিকে, বিপুল পরীক্ষার্থী ও তাদের সঙ্গে আসা লোকজনের কারণে কুড়িগ্রাম শহরে তীব্র যানজটের সৃষ্টি হয়; শহরবাসী পড়েন দুর্ভোগে।

নতুন রেলওয়ে স্টেশন, খলিলগঞ্জ বাজার, কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ হয়ে কলেজ মোড়, শাপলা চত্বরের এ যানজট ছড়িয়ে পড়ে টেক্সটাইল মোড় ও রিভারভিউ উচ্চবিদ্যালয় মোড় পর্যন্ত।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৮/১২/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.