মাগুরার শ্রীপুরে নবাগত মাধ্যমিক শিক্ষা অফিসারের যোগদান

লেনিন জাফর।।

মাগুরার শ্রীপুরে নবাগত মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল গনী সম্প্রতি যোগদান করেছেন। এর পূর্বে তিনি ঢাকার নারায়নগঞ্জে সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে কর্মরত ছিলেন। পদন্নোতি পেয়ে মাগুরার শ্রীপুর মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে যোগদান করেছেন। ইতিপূর্বে মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নকিবুল হাসান বদলীজনিত কারনে শ্রীপুর থেকে চলে যাওয়ার জন্য দীর্ঘদিন পদটি শূন্য ছিলো। মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল গনী রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রী লাভের পরে ১৯৯৭ সালের ২মে সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় যোগদান করেন।
যশোরের চৌগাছা উপজেলার মাধবপুর গ্রামের এই কৃতি সন্তান ব্যক্তিগত জীবনে এক কন্যা সন্তানের জনক।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.