৯৬৮ অভিবাসী বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে লিবিয়া

ঢাকাঃ  লিবিয়া আরও ৯৬৮ অভিবাসী বাংলাদেশিকে ফেরত পাঠাবে। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, লিবিয়া থেকে ১৪৩ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। রাজধানী ত্রিপলির একটি কারাগার থেকে জাতিসংঘ অভিবাসন এজেন্সির সহায়তায় তাদের দেশে ফেরত পাঠানো হয়।

মঙ্গলবার আন্তর্জাতিক অভিবাসন সংস্থার চ্যার্টার্ড ফ্লাইটে ১৪৩ অভিবাসীকে নিয়ে একটি বিমান ঢাকায় অবতরণ করেছে। এছাড়া ৫ ডিসেম্বরের মধ্যে আরও অভিবাসীকে ফেরত পাঠানো হবে।

ব্র্যাক অভিবাসন বিভাগ ঢাকার প্রধান শরিফুল হাসান বলেন, ব্র্যাক ৯৬৮ জন বাংলাদেশিকে লিবিয়া থেকে ফেরত আনতে কাজ করছে। এসব বাংলাদেশি ভাগ্য বদলাতে ও উন্নত জীবনযাপনের আশায় ইউরোপের উদ্দেশে দেশ ছেড়েছিলেন। তবে বৈধ কাগজপত্র না থাকায় ভূমধ্যসাগরের বিপৎসংকুল পথই ছিল তাদের ভরসা।

প্রসঙ্গত, অবৈধ অভিবাসন ঠেকাতে দুই বছরে বিপুল সংখ্যক বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে লিবিয়া।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/১২/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.