এইমাত্র পাওয়া

এইচএসসি: শতভাগ সাফল্য ফেরদৌস আলম ফিরোজ কলেজের

টাঙ্গাইলঃ চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ যেখানে ধস নেমেছে ঠিক সেই সময়ে নিজের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে প্রত্যন্ত অঞ্চলের একটি কলেজ। শতভাগ পাস এবং জিপিএ -৫ পাওয়ার সংখ্যাও অনেক। কলেজটি টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত লায়ন ফেরদৌস আলম ফিরোজ কলেজ।

প্রকাশিত ফলাফলে দেখা গেছে, লায়ন ফেরদৌস আলম ফিরোজ কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন ২৫৯ জন শিক্ষার্থী। শতভাগ শিক্ষার্থীই পাস করেছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১০২ জন শিক্ষার্থী।

বিভাগ ভিত্তিক ফলাফলের পরিসংখ্যানে দেখা গেছে, কলেজটি থেকে মানবিক শাখায় পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১৬৪ জন। জিপিএ-৫ পেয়েছেন ৫৫ জন। বাণিজ্য শাখা থেকে পরীক্ষায় অংশ নিয়েছিলেন ৪৯ জন। জিপিএ-৫ পেয়েছেন ১৪ জন। বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষার্থী ছিল ৬৪ জন এর মধ্যে জিপি-৫ পেয়েছেন ৩৩ জন শিক্ষার্থী।

জানা গেছে, টাঙ্গাইলের প্রত্যন্ত অঞ্চল গান্ধিনা এলাকায় ২০০৫ সালে কলেজটি প্রতিষ্ঠা করেন শিক্ষানুরাগী লায়ন্স ফেরদৌস আলম ফিরোজ। প্রত্যন্ত এ অঞ্চলের নিন্ম আয়ের মানুষের সন্তানদের পড়াশোনার উদ্দেশ্য প্রতিষ্ঠিত কলেজটি আজ টাঙ্গাইল জেলার অন্যতম প্রধান বিদ্যাপীঠে পরিণত হয়েছে।

কলেজটির অধ্যক্ষ শাহাজাহান কবির বলেন, প্রতিষ্ঠাতা ও গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব লায়ন্স ফেরদৌস আলম ফিরোজের ঐকান্তিক প্রচেষ্টায় এবং শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম এবং অভিভাবকদের স্বদিচ্ছায় আজ আমাদের এই সাফল্য। আশাকরি সাফল্যের এই ধারাবাহিকতা বজায় থাকবে। তিনি পরীক্ষার্থীর অভিনন্দন জানান।

উল্লেখ্য,  এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় ১১টি শিক্ষাবোর্ডে পাসের হার ৭৮ দশমিক ৬৪ শতাংশ। ফেল করেছেন দুই লাখ ৯১ হাজার ৪৯০ জন। জিপিএ-৫ ৯২ হাজার ৩৬৫ শিক্ষার্থী পেয়েছেন। গত বছর অর্থাৎ ২০২২ খ্রিষ্টাব্দে জিপিএ-৫ পেয়েছিলেন ১ লাখ ৭৬ হাজার ২৮২ জন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/৩০/১১/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.