এইমাত্র পাওয়া

সরকারের তিন প্রতিষ্ঠানে নতুন ডিজি

নিউজ ডেস্ক।।

তিন প্রতিষ্ঠানে নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দিয়েছে সরকার। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, প্রত্নতত্ত্ব অধিদপ্তর ও বাংলাদেশ এ্যাক্রেডিটেশন বোর্ডের নতুন তাদের নিয়োগ দেয়া হয়েছে।

বুধবার (২৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত ভিন্ন ভিন্ন প্রজ্ঞাপন জারি করেছে।

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর পরিচালক করা হয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব আব্দুর রহিম খানকে। আর প্রত্নতত্ত্ব অঅধিদপ্তরের মহাপরিচালক হলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাবিনা আলম। আর বাংলাদেশ এ্যাক্রেডিটেশন বোর্ডের মহাপরিচালক হয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব সঞ্জয় কুমার ভৌমিক।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/৩০/১১/২০২৩  

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.