এইমাত্র পাওয়া

সারাদেশে ১০ হাজার আনসার মোতায়েন

ঢাকাঃ বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা হরতাল ও অবরোধে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহায়তা করতে দেশজুড়ে ১০ হাজার আনসার মোতায়েনের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।

মঙ্গলবার (২৮ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক শাখা-২ এর সিনিয়র সহকারী সচিব মো. জহিরুল হক স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

আনসার-ভিডিপি মহাপরিচালককে পাঠানো এই নির্দেশনায় বলা হয়, বুধবার (২৯ নভেম্বর) থেকে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) পর্যন্ত দেশের সব রেলস্টেশন, বাসস্টেশন, লঞ্চঘাট, সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা এবং আইনশৃঙ্খলা রক্ষার্থে পুলিশ বাহিনীকে সহায়তা প্রদানের জন্য সারাদেশে অনধিক ১০ হাজার সাধারণ আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করতে হবে। এই নির্দেশনা বাস্তবায়ন করতে জেলা ম্যাজিস্ট্রেটদের বিষয়টি সমন্বয় করতে বলা হয়।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৯/১১/২০২৩  

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.