ছাত্রীর শ্লীলতাহানির দায়ে শিক্ষকের ৫ বছরের কারাদণ্ড

রাজশাহীঃ জেলায় এক ছাত্রীকে শ্লীলতাহানির দায়ে কোচিং সেন্টারের এক শিক্ষককে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার রাজশাহী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মুহা. হাসানুজ্জামান এ রায় দেন। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাস বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

দণ্ডপ্রাপ্ত জহুরুল ইসলাম (৩৮) রাজশাহীর বাঘা থানার আলাইপুর এলাকার বাসিন্দা।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুল নাহার মুক্তি এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আজকের পত্রিকাকে বলেন, চলতি বছরের আগস্ট মাসে কোচিং সেন্টারে ওই ছাত্রীর শ্লীলতাহানি করে অভিযুক্ত শিক্ষক। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা একটি মামলা দায়ের করেন। সেই মামলায় আদালত আসামিকে দোষী সাব্যস্ত করে রায় দিয়েছেন। আসামি জরিমানার অর্থ পরিশোধ না করলে আদালত তাকে আরও এক মাস বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৩/১১/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.