আবুল হোসেন বাবলু, রংপুরঃ ‘বাল্যবিবাহ রুখবো, সম্ভাবনার আগামী গড়বো’ স্লোগানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) দুই দিনব্যাপী প্রথম আন্তঃবিভাগ বিতর্ক উৎসব শুরু হচ্ছে আমাগীকাল শুক্রবার (২৪ নভেম্বর)। বেগম রোকেয়া ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির আয়োজনে এ বিতর্ক উৎসব হবে। সংগঠনটির চিফ মডারেটর ও একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক ওমর ফারুক এ তথ্য জানান।
তিনি জানান, আগামীকাল ২৪ নভেম্বর (শুক্রবার) সকাল ৯ টায় উদ্বোধন ও নক আউট পর্ব অনুষ্ঠিত হবে। এর পরের দিন ২৫ নভেম্বর (শনিবার) কোয়ার্টার ফাইনাল, সেমি ফাইনাল, ফাইনাল, পুরষ্কার বিতরণী ও সমাপনী পর্ব অনুষ্ঠিত হবে।
ওমর ফারুক আরও জানান, বিতর্কটি একটি উৎসবে পরিণত হবে। যেখানে আন্তঃবিভাগের ১৬টি দল অংশগ্রহণ করবে। এই বিতর্কে বাল্যবিবাহ ও স্বাস্থ্য সম্পর্কিত বিষয় প্রতিপাদ্য হিসেবে আছে। আমি মনে করি এর মধ্য দিয়েই আমরা যে লক্ষ্য নিয়ে বিতর্ক করি এবং নেতৃত্ব তৈরি করবার মতো একটি বিতর্কের আয়োজনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ে বিতর্কের চর্চা ছড়িয়ে পড়বে। আমি বিশ্বাস করি, এই বিতর্ক আমাদের আরও এগিয়ে নিয়ে যাবে।
পুরষ্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হাসিবুর রশিদ। বিশেষ অতিথি থাকবেন অধ্যাপক ড.তুহিন ওয়াদুদ, আরডিআরএস বাংলাদেশের কৃষি ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রধান এনামুল হক, সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশের জননী প্রকল্প পরিচালক ডা. যতন প্রমুখ।
বেগম রোকেয়া ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির মডারেটর ও অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক কাজী নেওয়াজ মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন বেগম রোকেয়া ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির মডারেটর ও সামাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এ. বি. এম. নুরুল্লাহ।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৩/১১/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
