নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ প্রাথমিকে শিক্ষক নিয়োগের প্রথম ধাপের পরীক্ষা ফের পেছেনো হয়েছে। এ ডিসেম্বর এই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবার কথা ছিল।
আগামী ৮ ডিসেম্বর (শুক্রবার) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের প্রথম ধাপে রংপুর, বরিশাল ও সিলেট বিভাগে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার সকালে সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় ৮ ডিসেম্বর প্রথম ধাপের পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় জানানো হয় ৮ ডিসেম্বর প্রথম পর্বের রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের ১৮টি জেলার ৫৩৫টি কেন্দ্রে সকাল ১০ থেকে ১ ঘন্টার এ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পর্বের পরীক্ষার্থীর সংখ্যা ৩ লাখা ৬০ হাজার, ৬৯৭ জন।
প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াতসহ বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।
প্রথমে ২৪ নভেম্বর প্রথম ধাপের শিক্ষক নিয়োগ পরীক্ষা আয়োজনের ঘোষণা দিয়েছিল মন্ত্রণালয়। পরে তা পিছিয়েছি ১ ডিসেম্বর পরীক্ষা আয়োজনের ঘোষণা দেয়া হয়েছিলো। পরীক্ষা ফের পিছিয়ে ৮ ডিসেম্বর নতুন তারিখ নির্ধারিত হলো।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২১/১১/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
