ঢাকাঃ জীবনমুখী বা প্রতিবাদী গান গেয়ে নিজেকে জানান দিয়েছেন ফারজানা ওয়াহিদ সায়ান। এরই ধারাবাহিকতায় এবার গাজায় সংঘটিত ইসরাইলের ধ্বংসযজ্ঞের প্রতিবাদে গান গেয়েছেন এ সংগীতশিল্পী। মঙ্গলবার (১৪ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট দিয়ে বিষয়টি সায়ান নিজেই নিশ্চিত করেছেন।
‘আমার নাম প্যালেস্টাইন’ গানটি শিগগিরই সায়ানের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে। গানটির সংগীত আয়োজন করেছেন শফিকুজ্জামান শাওন। এ ছাড়া গানের ভিডিও নির্মাণ করে দিয়েছেন প্রভাত।
সায়ানের কথায়, প্যালেস্টাইনের পক্ষের মানুষ আমি। আমার অস্তিত্বের ভেতরে প্যালেস্টাইনের অস্তিত্ব মুক্ত, স্বাধীন এবং স্থায়ী। এই ধরণীর বুকে তাকে স্বাধীনতার মর্যাদা দেবার সংগ্রামে আপনাদের সবাইকে স্বাগত জানাই।
এ সময় তিনি সবাইকে অনুরোধ করে বলেন, প্যালেস্টাইনের পক্ষে কথা বলা বন্ধ করবেন না।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৬/১১/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
