নিজস্ব প্রতবেদক, ঢাকাঃ আগামীকাল শুক্রবার যথাসময়ে হবে সরকারি ১০ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সিনিয়র অফিসার পদের পরীক্ষা। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটি (বিএসসি) সচিবালয়।
ওই পরীক্ষায় সারাদেশ থেকে ১ লাখ ৬৯ হাজার ৮৭৯ জন চাকরিপ্রার্থীর অংশ নেওয়ার কথা রয়েছে। কিন্তু বিএনপি ও সমমনা দলগুলোর চলমান অবরোধের কারণে এই পরীক্ষা নিয়ে দ্বিধায় রয়েছেন অনেকেই।
তবে ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের পরিচালক সাইদুর রহমান খান বলেছেন, শুক্রবার সকালে যথাসময়ে এমসিকিউ টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এদিকে বিএসসি’র বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১০ নভেম্বর শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এক ঘণ্টা এমসিকিউ টেস্ট পরীক্ষা হবে। ঢাকার ৫৭টি কেন্দ্রে রোল নম্বর ধরে কেন্দ্রের সূচি উল্লেখ করা হয়েছে। পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে কেন্দ্রে আসতে বলা হয়েছে।
প্রসঙ্গত, সিনিয়র অফিসারের ৯২২টি শূন্য পদে নিয়োগের জন্য ২০২১ সালে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সে আলোকে এমসিকিউ টেস্টের সময়সূচি ও পরীক্ষা কেন্দ্রের তালিকা প্রকাশ করে গত ৬ নভেম্বর বিজ্ঞপ্তি প্রকাশ করে বিএসসি সচিবালয়।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৯/১১/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
