ভয়েস মেসেজে নতুন যে সুবিধা আনল হোয়াটসঅ্যাপ

ঢাকাঃ  অনলাইন বার্তা আদান-প্রদানের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপ। প্রতিনিয়ত এই মাধ্যমে ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে। সেই সঙ্গে ব্যবহারকারীদের বাড়তি সুবিধা দিতেও কাজ করছে তারা। এবার তারই অংশ হিসেবে ভয়েস মেসেজ পাঠানোর ক্ষেত্রে নতুন সুবিধা এনেছে হোয়াটসঅ্যাপ।

হোয়াটসঅ্যাপের ফিচার ট্র্যাকার ডব্লিউএবেটাইনফোর এক প্রতিবেদন এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, হোয়াটসঅ্যাপ এবার অডিও বা ভয়েস মেসেজ ফিচারটিকে ‘ভিউ ওয়ান্স’ অপশনের মাধ্যমে আপডেট করছে। এর মানে হলো সেন্ডার ও রিসিভাররা মাত্র একবারই কোনো ভয়েস নোট খুলতে পারবেন।

প্রতিবেদনে আরও বলা হয়, ভয়েস নোটগুলোর জন্য ‘ভিউ ওয়ান্স’ মোড চালু করলে এটি গোপনীয় মেসেজ সেভ বা ফরোয়ার্ড হতে দেবে না। ফিচারটি একবার ইনস্টল হয়ে গেলে হোয়াটসঅ্যাপে অডিও রেকর্ডিংয়ের সময় ভয়েস নোট ওয়েভফর্মের ডানদিকে একটি ছোট্ট আইকন দেখা যাবে। যা ট্যাপ করে এই মোডটি সক্রিয় করা যাবে।

এরপর এই মোড চালু হলে রিসিভার একবার মাত্র সেটি শুনতে সক্ষম হবেন, ফাইল খোলার পর সেটি ক্লোজ করলেই অডিও মেসেজ মুছে যাবে। এমনকি সেন্ডারও আর সেই ফাইল অ্যাক্সেস করতে পারবেন না। এতে করে ব্যবহারকারীদের ব্যক্তিগত বা সংবেদনশীল তথ্য ভুল হাতে পড়ার ঝুঁকি দূর হবে।

নতুন এই ফিচারটি এখন পর্যন্ত হোয়াটসঅ্যাপের সীমিত সংখ্যক অ্যান্ড্রয়েড ও আইওএস বিটা ব্যবহারকারীরা পেয়েছেন। এটি অ্যান্ড্রয়েড বিটা ২.২৩.২২.৪ ভার্সন বা আইওএস বিটা ২৩.২১.১.৭৩ ভার্সন আপডেট করে অ্যাক্সেস করতে পারবেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৬/১০/২০২৩    

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.