ঢাকাঃ ঘূর্ণিঝড় ‘হামুন’ উপকূল অতিক্রম করাই দুর্বল হয়ে গেছে। তাই আপাতত কোথাও ঝড়ের কোনো সম্ভাবনা নেই। তবে দেশের চার জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত চট্টগ্রাম বিভাগের রাঙ্গামাটি ও খাগড়াছড়ি এবং সিলেট বিভাগের সিলেট ও মৌলভীবাজার জেলার দু-এক জায়গায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
এ ছাড়া দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বুধবার (২৫ অক্টোবর) দেশের সর্বনিম্ন ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। এদিন নীলফামারীর সৈয়দপুরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৬/১০/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
