জাতীয়করণ: এডহক নিয়োগ পেলেন ১১৮ শিক্ষক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ সরকারিকরণকৃত কলেজের ১১৮ জন শিক্ষককে অস্থায়ীভাবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে  এ আদশে জারি করা হয়।

নিয়োগপ্রাপ্তদের মধ্যে রাজশাহীর পুঠিয়া উপজেলার সরকারিকৃত বানেশ্বর কলেজের ৭৪ জন ও ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের সরকারিকৃত ফিরোজ মিয়া কলেজের ৪৪ জন শিক্ষক রয়েছেন।

সরকারিকৃত ফিরোজ মিয়া কলেজ ২০১৮ খ্রিষ্টাব্দের ২৫ আগস্ট ও বানেশ্বর কলেজ ২০১৮ খ্রিষ্টাব্দের ৮ আগস্ট সরকারি করা হয়। কলেজ সরকারিকরণের তারিখ থেকে শিক্ষকরা অস্থায়ী নিয়োগ পেয়েছেন। শিক্ষকদের ‘সরকারিকৃত কলেজ শিক্ষক ও কর্মচারী আত্মীকরণ বিধিমালা-২০১৮’ অনুসারে অস্থায়ী নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

তালিকা দেখতে এখানে ক্লিক করুন 

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৫/১০/২০২৩    

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.