দুই অতিরিক্ত সচিবকে শিক্ষা মন্ত্রণালয়ে বদলি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ দুই অতিরিক্ত সচিবকে বদলি করেছে সরকার। তারা হলেন— যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নজরুল ইসলাম ও পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) অজয় কুমার চক্রবর্তী। দুজনকেই কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।

রবিবার (২২ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

পৃথক প্রজ্ঞাপনে যুগ্মসচিব পর্যায়ের পাঁচ কর্মকর্তার দপ্তর বদল করা হয়েছে। এর মধ্যে বিআরটিএ’র সচিব এটিএম কামরুল ইসলামকে সদস্য হিসেবে তাঁত বোর্ডে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব আবু দাউদ মো. গোলাম মোস্তফাকে ওয়াকফ প্রশাসক, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের সচিব তরফদার মো. আক্তার জামিলকে পরিচালক হিসেবে একই সংস্থায় বদলি করা হয়েছে।

এছাড়া পেটেন্ট ডিজাইন ও ট্রেডমার্ক অধিদপ্তরের ডেপুটি রেজিস্ট্রার মো. রাসেল সাবরিনকে পরিচালক হিসাবে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে, আরপিটিসির পরিচালক পারভেজ রায়হানকে স্থানীয় সরকার বিভাগের পরিচালক হিসাবে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বদলি করা হয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৩/১০/২০২৩    

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.