এইমাত্র পাওয়া

সরকারিকৃত ১৭০ কলেজের অধ্যক্ষ হচ্ছেন শিক্ষা ক্যাডার অধ্যাপকেরা

নিজস্ব প্রতিবেদক।।

সরকারি হওয়া আরও ১৭০টি কলেজে অধ্যক্ষ পদে পদায়ন পেতে যাচ্ছেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের অধ্যাপকেরা। এ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় অধ্যক্ষ পদে পদায়ন পেতে শিক্ষা ক্যাডার অধ্যাপকদের কাছ থেকে আবেদন চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়। গতকাল শুক্রবার (২০ অক্টোবর) থেকে অধ্যাপকেরা সরকারীকৃত প্রতিষ্ঠানগুলো অধ্যক্ষ হতে আবেদন করতে পারছেন। ৩০ অক্টোবর পর্যন্ত ই-মেইলে আবেদনের সুযোগ পাবেন অধ্যাপকেরা।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিজ্ঞপ্তিতে সরকারি হওয়া ১৭০টি কলেজের তালিকা প্রকাশ করা হয়েছে। গতকাল ওই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের অধ্যাপক পর্যায়ের কর্মকর্তাদের সদ্য সরকারীকৃত এ কলেজগুলোয় বদলি বা পদায়নের জন্য ২০ থেকে ৩০ অক্টোবরের মধ্যে ই–মেইলে (ds_col2@moedu.gov.bd) আবেদন পাঠাতে হবে।

কয়েক মাস আগে সরকারি হওয়া কলেজের অধ্যক্ষ পদে পদায়নে শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের কাছ থেকে আবেদন নেওয়া হয়েছিল।

কলেজের তালিকা দেখুন এখানে.pdf


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.