এইমাত্র পাওয়া

ছাত্রলীগ নেতার মাদকের আসরের ছবি ভাইরাল

নিজস্ব প্রতিবেদক।।

গাঁজা ও মদ নিয়ে চলছে মাদকের আসর। আর সেখানে উপস্থিত আছেন জিসানুর জামান নামে এক ছাত্রলীগ নেতা। ওই ছাত্রলীগ নেতার এমনই কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। আর এ নিয়ে এখন নাটোরের লালপুরে ছাত্রলীগ নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের মাঝে চলছে নানান সমালোচনা।

ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে মাদকের আসরে ছাত্রলীগ নেতা জিসানুর জামান চানাচুর হাতে বসে আছেন।  শুক্রবার (২০ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ৪টি ছবিতে দেখা যায়, একটি আবদ্ধ ঘরে বসে মাদক আসরে গাঁজা ও মদ সেবনের জন্য প্রস্তুত করছেন কয়েকজন মাদকসেবী। সেখানে ছাত্রলীগ নেতা জিসান চানাচুর নিয়ে সঙ্গ দিচ্ছেন। তবে এই ছবি কত দিন আগে ধারণ করা হয়েছে তা কেউ নিশ্চিত করতে পারেনি।জিসানুর জামান উপজেলার সালামপুর গ্রামের জিল্লুর রহমান ছেলে ও আব্দুলপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্মসাধারণ সম্পাদক ও সভাপতি পদপ্রত্যাশী।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ছাত্রলীগ নেতা জানান, এমন কর্মকাণ্ড ছাত্রলীগের সুনাম ক্ষুণ্ণ করেছে। এসব বিতর্কিত নেতাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার দাবি জানান তারা। তবে অভিযুক্ত ছাত্রলীগ নেতা জিসানুর জামান বলেন, ‘আমি রাজনীতি করার কারণে বিভিন্ন জায়গায় যেতে হয়, সেখানেও গিয়েছিলাম সত্যি তবে আমি কোনো মাদক গ্রহণ করিনি। এমনকি আমি ধূমপানও করি না।

ডোপটেস্ট করালে প্রমাণ পাওয়া যাবে। পরিকল্পিতভাবে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।’ এ বিষয়ে নাটোর জেলা ছাত্রলীগের সভাপতি ফরহাদ বিন আজিজ বলেন, ‘বিষয়টি তদন্ত করে সত্যতা পেলে তার বিরুদ্ধে নিয়ম অনুযায়ী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.