এইমাত্র পাওয়া

লেখাপড়ায় আত্মনিয়োগ করে উন্নত স্মার্ট বাংলাদেশ গড়ি: ইউএনও রিপন

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়াঃ  লেখাপড়ায় আত্মনিয়োগ করে উন্নত স্মার্ট বাংলাদেশ গড়ি। পিতা মাতার আদর্শেই অনুপ্রাণিত হয়ে নিজেদেরকে মাদকমুক্ত সমাজ গঠনে এগিয়ে আসলেই উন্নত বিশ্বের সুনাগরিক হিসেবে গড়ে ওঠা সম্ভব। আসুন আমরা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে নিজেদেরকে আত্মনিয়োগ করি।

জেলার খোকসা সরকারি কলেজের নবীন বরণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশিমুলক বক্তৃতায় প্রধান অতিথির বক্তব্যে খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা  রিপন বিশ্বাস এ কথা বলেন।

মঙ্গলবার সকালে কলেজ মিলনায়তনে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ বেলাল উদ্দিন এর সভাপতিত্বে নবীন বরণ অনুষ্ঠানে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান সোহেল, খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তফা হাবিবুল্লাহ ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল হক।

খোকসা সরকারি কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এইচএসসি ব্যাজের নবীন বরণ অনুষ্ঠানে বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ওয়াজেদ বাঙালির সার্বিক তত্ত্বাবধানে নবীন বরণ অনুষ্ঠানে বিদ্যালয় এর সকল শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

নবীন বরণ অনুষ্ঠানে মাধ্যমিকের স্তর পেরিয়ে উচ্চমাধ্যমিকে উচ্চতা ডিগ্রি অঞ্চলের এই সপানে সকল শিক্ষার্থীদেরকে স্বাগত জানানো হয়। মাদক সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে নিজেদেরকে সোচ্চার হয়ে আগামী উন্নত স্মার্ট বাংলাদেশের সারথী হিসেবে সকল শিক্ষার্থীদের কে গড়ে তুলতে উদার্ত আহ্বান জানানো হয়।

প্রত্যন্ত গ্রাম থেকে আগত এ সকল শিক্ষার্থীদের মধ্য থেকে রোমানা হায়দার একাদশ শ্রেণির শিক্ষার্থী বললেন, বাবা দিনমজুর কৃষক অনেক কষ্ট করে আমাকে উচ্চশিক্ষার শিক্ষিত করার জন্য কলেজে পাঠিয়েছে। বর্তমান সরকারের যুগান্তকারী পদক্ষেপ বিনামূল্যে বই শিক্ষা উপকরণ ও সরকারের সহায়তায় আমার শিক্ষা কার্যক্রম যথারীতি পরিচালিত হচ্ছে। আমি আগামীতে দেশের সেবক হিসাবে নিজেকে যোগ্য করে গড়ে তুলতে চাই।

বেতবাড়িয়া ইউনিয়নের বনগ্রামের ভ্যান চালক রেজাউলের ছেলে শরিফুল ইসলাম বলেন, বাবা আমাকে অনেক কষ্ট করে লেখাপড়া টাকা জোগাড় করিয়ে দেন আমি বাবার কষ্টের প্রতিদান দিতে পারি আপনারা সেই দোয়াই আমার জন্য করবেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৭/১০/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.