ঢাকাঃ চোরের টার্গেট থাকতো গৃহশিক্ষক। তারা বাসার বাইরে বাইসাইকেল রেখে পড়াতে যেত। এই সুযোগটা কাজে লাগাতো চোর। মুহূর্তেই সাইকেল নিয়ে উধাও হয়ে যেতেন তারা।
এভাবে গত চার বছরে দুই শতাধিক বাইসাইকেল চুরি করেছেন রুবেল হোসেন (২২) এবং আলী রাজ (৩৩)। রবিবার (১৫ অক্টোবর) মিরপুরের পীরেরবাগ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে পুলিশকে এসব তথ্য জানিয়েছে রুবেল ও আলী রাজ।
সোমবার বিকেলে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসিন এসব তথ্য নিশ্চিত করেন।
রুবেল ও আলী রাজ চিহ্নিত বাইসাইকেল চোর। রুবেলের বিরুদ্ধে ছয়টি এবং আলী রাজের বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে। তারা শুধু বাইসাইকেল চুরি করে। তাদের টার্গেট হলো গৃহশিক্ষকরা।
চুরি করলেও গৃহশিক্ষকরা সাধারণত মামলা করেন না। তাই তাদের টার্গেট করে বাইসাইকেল চুরি করতেন তারা।
ওসি মহসিন বলেন, ‘গত ১৪ অক্টোবর মিরপুর ২ নম্বর থেকে একটি বাইসাইকেল চুরি হয়। এ ঘটনায় মিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করা হলে রবিবার রাতে মিরপুরের পীরেরবাগ এলাকা থেকে গ্রেপ্তার করা হয় ওই দুই অভিযুক্তকে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া সেই বাইসাইকেলসহ আরো একটি বাইসাইকেল উদ্ধার করা হয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৬/১০/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
