আন্তর্জাতিক প্রকৌশল বিশ্ববিদ্যালয় ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
এ প্রতিষ্ঠানে চার ক্যাটাগরির পদে কর্মী নিয়োগ দেওয়া হবে।
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদনের পাশাপাশি ডাকযোগে অথবা কুরিয়ারের মাধ্যমে আবেদনপত্রসহ সিভি, পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সব সনদের হার্ড কপি আইইউটিতে পাঠাতে হবে।
১. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট প্রোটোকল অফিসার
দপ্তর: উপাচার্যের কার্যালয়
পদসংখ্যা: ১
যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে কোনো আন্তর্জাতিক সংস্থা/প্রতিষ্ঠানে চাকরির অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। অ্যানালিটিক্যাল দক্ষতা থাকতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনসহ ইআরপি সফটওয়্যারের কাজ জানতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। ফরাসি ও আরবি ভাষা জানা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
বয়স: সর্বোচ্চ ৫৬ বছর
বেতন স্কেল: ৩৩০-১,০৮০ মার্কিন ডলার (প্রায় ৩৬,৩৯৭ থেকে ১,১৯,১২০ টাকা)
সুযোগ-সুবিধা: মূল বেতনের ৪০ শতাংশ বাসাভাড়া ভাতা, পরিবহন ভাতা, স্বামী/স্ত্রী ও সন্তান ভাতা, জীবনযাত্রার ব্যয় ভাতা, শিক্ষা ভাতা ও মেডিকেল–সুবিধা আছে।
২. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট জেনারেটর অপারেটর
দপ্তর: ইঞ্জিনিয়ারিং অ্যান্ড জেনারেল সার্ভিসেস অফিস
পদসংখ্যা: ১
যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড সার্টিফিকেট থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: সর্বোচ্চ ৫৬ বছর
বেতন স্কেল: ১৯৫-৬৯৫ মার্কিন ডলার (প্রায় ২১,৫০৭ থেকে ৭৬,৬৫৫ টাকা)
সুযোগ-সুবিধা: মূল বেতনের ৪০ শতাংশ বাসাভাড়া ভাতা, পরিবহন ভাতা, স্বামী/স্ত্রী ও সন্তান ভাতা, জীবনযাত্রার ব্যয় ভাতা, শিক্ষা ভাতা ও মেডিকেল-সুবিধা আছে।
৩. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট মেসন

৪. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট জেনিটর
দপ্তর: ইঞ্জিনিয়ারিং অ্যান্ড জেনারেল সার্ভিসেস অফিস
পদসংখ্যা: ১
যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস। পরিষ্কার–পরিচ্ছন্নতা বিষয়ে অবশ্যই জ্ঞান থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: সর্বোচ্চ ৫৬ বছর
বেতন স্কেল: ১৫০-৬৫০ মার্কিন ডলার (প্রায় ১৬,৫৪৪ থেকে ৭১,৬৯২ টাকা)
সুযোগ-সুবিধা: মূল বেতনের ৪০ শতাংশ বাসাভাড়া ভাতা, পরিবহন ভাতা, স্বামী/স্ত্রী ও সন্তান ভাতা, জীবনযাত্রার ব্যয় ভাতা, শিক্ষা ভাতা ও মেডিকেল-সুবিধা আছে।
আবেদন যেভাবে:
আগ্রহী প্রার্থীদের আইইউটির ওয়েবসাইটের এই লিংকে Apply Online-এ ক্লিক করে আবেদন করতে হবে। পাশাপাশি সিভি, পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সব সনদের হার্ড কপি, জাতীয় পরিচয়পত্রের কপিসহ এক সেট আবেদনপত্র আইইউটিতে ডাকযোগে বা কুরিয়ারের মাধ্যমে পাঠাতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংক থেকে জানা যাবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: অফিস অব দ্য চিফ অব স্টাবলিশমেন্ট, আইইউটি, বোর্ড বাজার, গাজীপুর।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল