ঢাকাঃ নিয়মত কমিটি না থাকায় মাত্র ৬ মাসের জন্য স্কুল কলেজে এডহক কমিটি দেয় শিক্ষাবোর্ড। কিন্তু এডহক কমিটি দায়িত্ব পেয়ে অযাচিত হস্তক্ষেপ করে। কাজ পছন্দ না হলে বরখাস্ত করে। এমনই ঘটেছে রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয়ে। এডহক কমিটি কোন তদন্ত না করেই চলতি দায়িত্বে থাকা প্রধান শিক্ষক আলী নূর এবং অপর এক শিক্ষককে সাময়িক বরখাস্ত করেন।
বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে সমালোচনার ঝড় বইছে। সংশ্লিষ্টরা বলছেন, এডহক কমিটির বরখাস্ত করার এখতিয়ার নেই। স্থানীয় সংসদ সদস্যের পরামর্শে এডহক কমিটি কাজ করছেন বলে শিক্ষকরা অভিযোগ করেছেন।
তথ্য অনুযায়ী, ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত ও ১৯৮৩ সালে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান রাজধানীর মিরপুরের মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ। স্থানীয় সংসদ সদস্য প্রতিষ্ঠানটিকে নিজেদের নামে ট্রাস্ট করার জন্য চেষ্টা চালিয়ে গেলে তাতে বাধা দেন শিক্ষকরা। অন্যদিকে উচ্চ আদালতের রায়ে অধ্যক্ষের দায়িত্ব পালন করা ফরহাদ হোসেনও চলে যেতে বাধ্য হন। এ পর্যায়ে কোন বৈধ সহকারী প্রধান শিক্ষক না থাকায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়ত্বি পান প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ সিনিয়র শিক্ষক জাকির হোসেন। তিনি বতর্মানে অসুস্থ থাকায় তার স্থলে সিনিয়র শিক্ষক আলীনুরকে চলতি দায়িত্ব প্রদান করে একটি চিঠি দেন জাকির হোসেন। তিনি তখন থেকে দায়িত্ব পালন করে আসছিলেন।
ঢাকা বোর্ডের কর্মকর্তারা বলছেন, এডহক কমিটি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বরখাস্ত বা সাময়িক বরখাস্ত করতে পারেন না। তার কাজ হল বেতন ভাতা প্রধান ও নির্বাচন দিয়ে নিয়মিত কমিটি গঠন করা। প্রশ্ন উঠেছে, স্কুলের দায়িত্ব চালিয়ে যেতে তাকে যে দায়িত্ব দেয়া হয়েছে তিনি শুধু তা-ই পালন করেছেন। তাহলে তাকে কেন বরখাস্ত করা হয়েছে।
অন্যদিকে এই শিক্ষকদের বিরুদ্ধে একটি তদন্ত কমিটিও গঠন করেছে এডহক কমিটি।
শিক্ষকরা অভিযোগ করেছেন, সাবেক এডহক কমিটির সভাপতি ও ট্রাস্টিবোডের সদস্য সিনিয়র শিক্ষক জাকির হোসেনকে সরিয়ে ট্রাস্ট গঠনে সহায়তাকারী সিনিয়র শিক্ষক আখলাক আহমেদকে অবৈধ ভাবে নিয়োগ দেন। দেলোয়ার হোসেনের সে নিয়োগ উচ্চ আদালত অবৈধ বলে ঘোষণা দেন এবং একই দিন আখলাক আহমেদ পদত্যাগ করেন। আর দেলোয়ার হোসেনের মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে ৪০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ তদন্ত করছে দুদক। দুদক প্রধান শিক্ষক এর কাছে ১৬ অক্টোবরের মধ্যে দেলোয়ার সম্পর্ক নথিপত্র চেয়ে চিঠি দেন। কিন্তু যিনি প্রধান শিক্ষকের দায়িত্বে রয়েছেন তিনি ট্রাস্ট ও সাবেক পছন্দনীয় লোক নয়। এ কারনে এডহক কমিটি স্থানীয় সংসদ সদস্যের পরামর্শে চলতি দায়িত্বপ্রাপ্ত আলীনুরকে বরখাস্ত করেন। সাথে প্রতিষ্ঠানের নানা প্রকার দায়িত্ব পালন করে আসা রাশেদ কাঞ্চনকেও বরখাস্ত করা হয়।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১২/১০/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
