ঢাকাঃ সাগরে লঘুচাপের প্রভাবে টানা বৃষ্টিতে বিপর্যস্ত রাজধানীসহ সারাদেশের জনজীবন। আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমান জানান, বর্ষা শেষ হওয়ার জন্য অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত অপেক্ষা করতে হবে।
গত ২৪ ঘণ্টায় দেশে সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ময়মনসিংহ বিভাগে। বৃষ্টিপাতের পরিমাণ ছিল ৩৭৮ মিলিমিটার। যেটি ১৯৭১ সালের পর সর্বোচ্চ। এই সময়ে ঢাকায় ৬৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।
আবহাওয়া অফিস জানিয়েছে, সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সংকেত বলবৎ থাকবে। আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তবে, পরবর্তীতে ঢাকায় বৃষ্টিপাত আরও কমে যাবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৬/১০/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
