ঢাবি অধিভুক্ত মেডিকেলের প্রফ পরীক্ষার সূচি প্রকাশ

ঢাকাঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর এমবিবিএস কোর্সের (জুলাই ও নভেম্বর ২০২৩) প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও ফাইনাল প্রফেশনাল পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে।

গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন ডা. শাহরিয়ার নবী এবং পরীক্ষা নিয়ন্ত্রক বাহালুল হক চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ রুটিন প্রকাশিত হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নভেম্বর ২০২৩ এর প্রথম প্রফেশনাল পরীক্ষা আগামী ২ নভেম্বর শুরু হয়ে চলবে ১৪ নভেম্বর পর্যন্ত। নভেম্বর ২০২৩ এর দ্বিতীয় প্রফের মৌখিক ও প্রায়োগিক পরীক্ষা ১৩ নভেম্বর থেকে শুরু হয়ে শেষ হবে ১৬ নভেম্বর। নভেম্বর ২০২৩ এর তৃতীয় প্রফের মৌখিক ও প্রায়োগিক পরীক্ষা ১৩ ডিসেম্বর শুরু হয়ে চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত; নভেম্বর ২০২৩ এর চূড়ান্ত প্রফের লিখিত পরীক্ষা ২ নভেম্বর শুরু হয়ে চলবে ১৪ নভেম্বর পর্যন্ত।

এতে আরও বলা হয়, প্রত্যেক মেডিকেল কলেজের নিজ নিজ পরীক্ষা কেন্দ্রে এসব পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর বরিশালের বেসরকারি সাউথ অ্যাপেলো মেডিকেল কলেজের পরীক্ষা শের-ই বাংলা মেডিকেল কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে, চলবে দুপুর একটা পর্যন্ত।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৫/১০/২০২৩    

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.