এইমাত্র পাওয়া

১৮তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ কবে যা জানা গেল

শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ অল্প সময়ের মধ্যে আমরা ১৮তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন এনটিআরসিএ।

এ প্রসঙ্গে গণমাধ্যমের সংঙ্গে কথা বলেছেন এনটিআরসিএর সচিব মো. ওবায়দুর রহমান।

তিনি বলেন, বিষয়ভিত্তিক নিবন্ধন সনদ আমরা আর দেবো না। সামনে যেসব বিজ্ঞপ্তি হবে, সবগুলোতে পদভিত্তিক সনদ দেওয়া হবে। অল্প সময়ের মধ্যে আমরা ১৮তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করবো। এ বিজ্ঞপ্তি থেকেই নতুন সিদ্ধান্ত কার্যকর করা হবে।

তিনি আরও বলেন, পদভিত্তিক নিবন্ধন দেওয়ার জন্য আমরা সিলেবাস প্রস্তুত করেছি। সেগুলো অনুমোদনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছি। মন্ত্রণালয় থেকে অনুমোদন পেলে এটি কার্যকর করা হবে।

২০০৫ সালে যাত্রা শুরু করে এনটিআরসিএ। এরপর বিষয়ের বিপরীতে শিক্ষক নিবন্ধনের সনদ দিয়ে আসছিল সংস্থাটি। এ রীতি এবার ভাঙতে যাচ্ছে এনটিআরসিএ।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৪/১০/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.