নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ পদোন্নতি না নিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের আবেদন করতে হবে। পদোন্নতিতে অনিচ্ছুক শিক্ষকদের আবেদন করতে হবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর। সে আবেদনে প্রতিস্বাক্ষর করবেন উপজেলা শিক্ষা কর্মকর্তা। আর সুপারিশ করবেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। পদোন্নতির পূর্ণাঙ্গ প্রস্তাবের সঙ্গে অনিচ্ছুক শিক্ষকদের আবেদন সংযুক্ত করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পাঠাতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের বলেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
মঙ্গলবার অধিদপ্তরের সহকারী পরিচালক নাসরিন সুলতানা থেকে এসব তথ্য জানিয়ে আদেশ জারি করা হয়েছে। আদেশটি মাঠ পর্যায়ের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের পাঠিয়েছে অধিদপ্তর।
আদেশে বলা হয়, সারাদেশে সহকারী শিক্ষক হতে প্রধান শিক্ষক পদে পদোন্নতির কার্যক্রম চলমান রয়েছে। সে লক্ষ্যে সারাদেশের বিভিন্ন জেলা হতে প্রেরীত পদোন্নতির প্রস্তাব পর্যালোচনায় দেখা যাচ্ছে যে, প্রতি উপজেলার বেশ কিছু শিক্ষক পদোন্নতি গ্রহণে অনীহা প্রকাশ করছেন। গ্রেডেশন তালিকায় পদোন্নতি যোগ্য যে সকল সহকারী শিক্ষক পদোন্নতি গ্রহণে অনিচ্ছুক তারা পদোন্নতি গ্রহণে অনিচ্ছুক মর্মে সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বরাবর আবেদন করবেন। আবেদনে উপজেলা শিক্ষা অফিসার প্রতিস্বাক্ষর ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুপারিশ করবেন।
বিধি মোতাবেক পদোন্নতি প্রদানের লক্ষ্যে পূর্ণাঙ্গ প্রস্তাব প্রেরণের সাথে অনিচ্ছুক আবেদন সংযুক্ত করে প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৩/১০/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
