পটুয়াখালীঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি ভিসি) উপাচার্য অধ্যাপক ডক্টর স্বদেশ চন্দ্র সামন্ত বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পারিবারিক ও রাজনৈতিক কর্মজীবনের মধ্যে গড়ে ওঠা সংগ্রামী চেতনার সুমহান নেতৃত্বের এক উজ্জ্বল প্রদীপ প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় এ কথা বলেন তিনি।
উপাচার্য বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নির্মমভাবে শহিদ হন। তখন শেখ হাসিনা ও তার ছোট বোনসহ দেশের বাইরে অবস্থান করায় প্রাণে বেঁচে যান। বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর আওয়ামী লীগের রাজনীতিতে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছিল। ঠিক সেই সময় দেশরত্ন শেখ হাসিনা দেশে ফিরে আওয়ামী লীগের হাল ধরেন। যোগ্য নেতৃত্বের মাধ্যমে আওয়ামী লীগকে সুসংগঠিত করেন এবং রাষ্ট্র পরিচালনায় আওয়ামী লীগকে নিয়োজিত করেন।
পবিপ্রবি ভিসি বলেন, আত্মত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে শেখ হাসিনাকে এগিয়ে যেতে হচ্ছে। ব্যক্তি হিসেবে তিনি অত্যন্ত মানবিক, সৎ ও দৃঢ়চেতা এবং সাহসী। মৃত্যুঝুঁকি মাথায় নিয়ে পিতার মতো বাংলাদেশের মানুষের মুখে হাসি ফোটাতে নিরলস কাজ করে যাচ্ছেন। মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য শেখ হাসিনা দক্ষ, নিষ্ঠা , সততা ও সাহসের সঙ্গে কাজ করে চলেছেন।
শুভেচ্ছা বার্তায় উপাচার্য বলেন, দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্ব আজ বিশ্বব্যাপী সমাদৃত। বিশ্বের নারী নেতৃত্বে শীর্ষে থাকা নেতাদের মাঝে তিনি অন্যতম একজন। তার বলিষ্ঠ নেতৃত্বের জন্য তিনি গ্লোবাল উইমেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড, ভ্যাকসিন হিরোসহ আন্তর্জাতিক বিভিন্ন সম্মাননায় ভূষিত হয়েছেন। তার নেতৃত্বে বাংলাদেশ আজ নিম্ন আয়ের দেশ হতে উন্ননশীল দেশের মর্যাদা পেয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৯/০৯/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
