ফরিদপুরঃ জেলার সদর উপজেলায় বাল্যবিয়ে বন্ধ করলেন সদরের ইউএনও লিটন ঢালী। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের মামুদপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাল্যবিয়ে বন্ধ করেন তিনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লিটন ঢালী জানান, সরকারি জরুরি সেবা নম্বর ৩৩৩ থেকে পাওয়া তথ্য অনুযায়ী আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের মামুদপুর এলাকায় এক কিশোরীর (১৫) বাল্যবিয়ের আয়োজন বন্ধ করা হয়।
তিনি বলেন, ‘তথ্য পেয়ে বিয়েবাড়িতে গিয়ে বিয়ের সব আয়োজন বন্ধ করে দেওয়া হয়।
আশরাফ নামের বরের বাড়ি জেলার সালথা উপজেলার গট্টি গ্রামে। ভ্রাম্যমাণ আদালতের অভিযানের খবর পেয়ে বরপক্ষের কেউ আর কনের বাড়িতে আসেনি।
আদালত মেয়ের বাবা শহীদুল ইসলামের কাছ থেকে মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ হওয়ার আগে বিয়ের আয়োজন করা হবে না মর্মে মুচলেকা নিয়েছেন। বাল্যবিয়ে বন্ধে উপজেলা প্রশাসনের এমন পদক্ষেপ অব্যাহত থাকবে বলে জানান ইউএনও।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৯/০৯/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
