এইমাত্র পাওয়া

শ্বশুর বাড়ি থেকে এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামঃ জেলার পটিয়ায় শ্বশুর বাড়ি থেকে উন্মে সুলতানা সুইটি (২০) নামের এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে নিজ কক্ষ থেকে নিহত সুইটির মরদেহ উদ্ধার করা হয়। আট মাস আগে ভাটিখাইন ইউনিয়নের রিয়াজ আহমদের সঙ্গে তার বিয়ে হয়।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, নিহত সুইটি উপজেলার কচুয়াই ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ড শেখ মোহাম্মদ পাড়ার আবুল কালামের ছোট মেয়ে। তিনি এবছর এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিলেন। আট মাস আগে উন্মে সুলতানা সুইটি ও রিয়াজ আহমদ শাকিবের পারিবারিকভাবে বিয়ে হয়। গতকাল বৃহস্পতিবার গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস নেওয়া অবস্থায় তার নিজ কক্ষ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে এটা হত্যা নাকি আত্মহত্যা এ বিষয়ে কিছু জানাতে পারছেন না।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, গতকাল বৃহস্পতিবার দুপুরে খবর পেয়ে নিহত গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবার থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে, আইনগত পদক্ষেপ নেওয়া হবে। আজ শুক্রবার একটি অপমৃত্যুর মামলা করা হবে।না প্রতিবেশীরা।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৯/০৯/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.