এইমাত্র পাওয়া

নতুন শিক্ষাক্রমে প্রশিক্ষণ: শিক্ষকদের তালিকা চেয়েছে অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে উপজেলা পর্যায়ের মাদরাসা শিক্ষকদের প্রশিক্ষণ দেবে বাংলাদেশ মাদরাসা শিক্ষা অধিদপ্তর। অষ্টম ও নবম শ্রেণিতে পাঠদান করানো স্থায়ী ও খণ্ডকালীন শিক্ষকদের এ প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণে অংশ নিতে আগামী ৫ অক্টোবরের মধ্যে বিষয়ভিত্তিক শিক্ষকদের তালিকা পাঠানো নির্দেশ দিয়েছে অধিদপ্তর।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) অধিদপ্তরের গবেষণা ও উন্নয়ন শাখার পরিচালক মো. জিয়াউল আহসানের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকালে এ বিজ্ঞপ্তি অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

এতে বলা হয়, ডিসেমিনেশন অব নিউ কারিকুলাম স্কিমের আওতায় উপজেলা পর্যায়ে অষ্টম-নবম শ্রেণির বিষয়ভিত্তিক শিক্ষকদের ‘নতুন শিক্ষাক্রম বিস্তরণ’ বিষয়ক প্রশিক্ষণ শিগগির শুরু হতে যাচ্ছে। প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য মাদরাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন দাখিল পর্যায়ের ইআইআইএন-ধারী ও ইআইআইএন-বিহীন সব শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত নতুন জাতীয় শিক্ষাক্রম অনুসারে শ্রেণি কার্যক্রম পরিচালনাকারী পূর্ণকালীন ও খণ্ডকালীন বিষয়বিভিত্তিক শ্রেণি শিক্ষকদের তালিকা প্রয়োজন।

আগামী ৫ অক্টোবরের মধ্যে অধিদপ্তরের ওয়েবসাইটে দেওয়া লিংকের মাধ্যমে তালিকা পাঠানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৯/০৯/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.