ঢাকাঃ বিভিন্ন বেসরকারি স্কুল-কলেজে নতুন নিয়োগ পাওয়া প্রায় ছয় হাজার শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এমপিও (বেতন-ভাতার সরকারি অংশ)কমিটি।
সোমবার ( ১৮ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এমপিও কমিটির সভায় নতুন এমপিওভুক্তির সিদ্ধান্ত হয়। এ সভায় সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ।
শিক্ষক-কর্মচারী মধ্যে স্কুলের ৪ হাজার ৬৫৮ জন ও কলেজের এক হাজার ২৭৭ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন। এ ছাড়াও তিন হাজার ৯১৮ শিক্ষক-কর্মচারীকে উচ্চতর স্কেল ও ৯২৯ জন স্কুলশিক্ষককে বিএড স্কেল দেয়ার সিদ্ধান্ত হয়েছে।
জানা গেছে, স্কুলের ৪ হাজার ৬৫৮ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের ২০৩ জন, চট্টগ্রামের ৩৭৬, কুমিল্লার ২৯০, ঢাকার ৫৭৮, খুলনার ৯৬৭, ময়মনসিংহের ৫৮২, রাজশাহীর ৬৫৭, রংপুরের ৮২৬ এবং সিলেটের ১৭৯ জন রয়েছেন।
কলেজের ১ হাজার ২৭৭ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের ১০০, চট্টগ্রামের ২৭, কুমিল্লার ৪৯, ঢাকার ৬৭, খুলনার ১০৭, ময়মনসিংহের ১৫৩, রাজশাহীর ২৩২, রংপুরের ৪৫২ এবং সিলেট অঞ্চলের ৯০ জন রয়েছেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৯/০৯/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
