নোয়াখালীঃ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের শিক্ষক অধ্যাপক ড. আনিসুজ্জামান।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. আব্দুল বাকী সাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
অফিসে আদেশে বলা হয়, কর্তৃপক্ষের আদেশক্রমে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. আনিসুজ্জামান নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর পদে নিয়োগ দেওয়া হলো।
শর্ত উল্লেখ করে অফিস আদেশে আরও বলা হয়, নতুন প্রক্টর ড. আনিসুজ্জামান তার নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে এই নিয়োগ বিবেচিত হবে, প্রক্টর পদের দায়িত্বটি ১৪ সেপ্টেম্বর ২০২৩ থেকে কার্যকর হবে। বিধি মোতাবেক তিনি নির্ধারিত ভাতা ও সুযোগ সুবিধা প্রাপ্ত হবেন এবং পরবর্তী তিন বছর এই নিয়োগ কার্যকর থাকবে।
দায়িত্ব পেয়ে নতুন প্রক্টর অধ্যাপক ড. আনিসুজ্জামান বলেন, আমাকে এ গুরুত্বপূর্ণ দায়িত্বটি অর্পণ করায় বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার দায়িত্ব পালনে বিশ্ববিদ্যালয় প্রশাসন, প্রক্টরিয়ালবডি ও বিশ্ববিদ্যালয়ের পরিবারের সবার সহযোগিতা কামনা করছি। সবার দোয়া ও সহযোগিতায় সামনের দিকে এগিয়ে যেতে চাই।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৯/০৯/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
