এস এম মোজতাহীদ প্লাবন, বিশ্ববিদ্যালয় প্রতিবেদকঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের একাধিক শিক্ষার্থী র্যাগিংয়ের শিকার হওয়ার অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবির স্বাক্ষরিত একটি অফিস আদেশে এ বিষয়টি জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. তপন কুমার সরকারকে আহ্বায়ক করে গঠিত এই তদন্ত কমিটিতে সদস্য-সচিব হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জী। সদস্য হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান আব্দুল মুয়ীদ।
উল্লেখ্য, এর আগে সোমবার (১১ সেপ্টেম্বর) র্যাগিং-এর প্রতিকার চেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ করেন বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের একজন ভুক্তভোগী শিক্ষার্থীর অভিভাবক ও বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মেহেদী হাসান ও নিলয় মাহমুদ রুবেল।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১২/০৯/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
