শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ সরকারি চাকরিজীবীরা চলতি মাসের শেষের দিকে টানা তিন দিনের ছুটি পেতে যাচ্ছেন। আগামী ২৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। এ উপলক্ষে এক দিন সরকারি ছুটি আছে। এরপরের দুদিন ২৯ ও ৩০ সেপ্টেম্বর (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি। তবে এটি নির্ভর করছে চাঁদ দেখা সাপেক্ষে।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আরবি মাসের ১২ রবিউল আউয়াল পালন করা হয়। সফর মাসকে ৩০ দিন হিসাব করে আগামী ২৮ সেপ্টেম্বর পবিত্র ঈদে মিলাদুন্নবীর (সা.) ছুটি নির্ধারণ করা হয়েছে।
আর সফর মাস যদি ২৯ দিনে শেষ হয় তাহলে ১২ রবিউল আউয়াল হবে ২৭ সেপ্টেম্বর (বুধবার)। সেক্ষেত্রে একটানা তিনদিন ছুটি পাবেন না সরকারি চাকরিজীবীরা।
আগামী ১৫ সেপ্টেম্বর (শুক্রবার) সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভা কক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১১/০৯/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
