নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ গবেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. হাসিনা খান বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) পূর্ণকালীন সদস্য হিসেবে যোগদান করেছেন।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকালে তিনি ইউজিসি চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীরের সঙ্গে সাক্ষাৎ শেষে ইউজিসি সচিব ড. ফেরদৌস জামানের কাছে যোগদানপত্র দেন।
ইউজিসির সদস্য হিসেবে যোগদান করায় অধ্যাপক হাসিনা খানকে অভিনন্দন জানিয়েছেন কমিশনের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব), সদস্য, সচিব, বিভাগীয় প্রধান, ইউজিসি অফিসার্স অ্যাসোসিয়েশন ও কর্মচারি ইউনিয়নের নেতারা।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয় অধ্যাপক হাসিনাকে কমিশনের পূর্ণকালীন সদস্য হিসেবে চার বছরের জন্য নিয়োগ দেয়।
ড. হাসিনা খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক। স্বাধীনতা পদকপ্রাপ্ত এ বিজ্ঞানী ইলিশের জিন রহস্য ও পাটের জিন বিন্যাস আবিষ্কারের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন। ইউজিসি প্রফেসর হিসেবেও বিশিষ্ট এ গবেষক দায়িত্ব পালন করেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৭/০৯/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
