পঞ্চগড়ঃ জেলার তেঁতুলিয়ায় প্রাইভেট কারের ধাক্কায় ইছা মিয়া বাদল (৭০) নামে এক অবসরপ্রাপ্ত শিক্ষক নিহত হয়েছেন। তার বাড়ি তেঁতুলিয়া উপজেলার আজিজনগড় গ্রামে। সে ওই গ্রামের মৃত মমতাজউদ্দিনের ছেলে।
বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের আজিজনগড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তেঁতুলিয়া হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে ইছা মিয়া আজিজনগড় বাজার থেকে বাইসাইকেলযোগে বাড়িতে ফিরছিল। এদিকে তেঁতুলিয়া উপজেলার কালান্দিগঞ্জ এলাকা থেকে মহিলা ভাইস চেয়ারম্যান রাজিয়া সুলতানার ছেলে শ্রাবণ একটি প্রাইভেট কারে করে বাংলাবান্ধায় যাচ্ছিলেন। পথিমধ্যে শ্রাবণ আজিজনগড় এলাকায় পৌঁছানোর সাথে সাথে নিয়ন্ত্রণ হারান। এ সময় পাশের রাস্তা দিয়ে মহাসড়কে ওঠার সময় প্রাইভেট কারটি শিক্ষক ইছা মিয়াকে পেছন থেকে ধাক্কা দেয়।
তাৎক্ষণিক পথচারী ও স্থানীয়দের সহযোগিতায় তাকে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক ইছা মিয়াকে মৃত ঘোষণা করেন।
হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক শাহিনুর রহামান জানান, ঘটনাস্থলে গিয়ে বাইসাইকেল এবং প্রাইভেট কারটি জব্দ করা হয়। এ ঘটনা মামলার প্রক্রিয়া চলমান।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৭/০৯/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
