এইমাত্র পাওয়া

‘চিরকুমারী সংঘ’তে স্বর্ণলতা-সাব্বির

নিজস্ব প্রতিবেদক।।

রেফাত সিদ্দিকী পরিচালিত একুশে টিভিতে প্রচার শুরু হয়েছে নতুন ধারাবাহিক নাটক ‘চিরকুমারী সংঘ’। এতে দু’টি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন নতুন প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী স্বর্ণলতা ও নাটকের প্রিয় মুখ সাব্বির আহমেদ। এরই মধ্যে দু’দিন আগে রেফাত সিদ্দিকী এই ধারাবাহিকের আরো এক লটের শুটিং করেছেন। স্বর্ণলতা বলেন, ‘এই ধারাবাহিকের গল্পটা মূলত আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আমার চরিত্রটিও বেশ ভালো। প্রচণ্ড গরমের মধ্যেও আমরা এই লটের কাজ করেছি।

সত্যি বলতে কী, গল্প ভালো হলে কাজ করতেও ভালো লাগে। সাব্বির ভাইয়ের সাথেও কাজ করে ভালো লাগল।’ সাব্বির আহমেদ বলেন, ‘স্বর্ণলতা এই সময়ে এসে অভিনয়ে বেশ ভালো করছে। চরিত্রে সহজেই প্রাণবন্ত হয়ে উঠে। বেশ মনোযোগী একজন শিল্পী। আর রেফাত ভাইয়ের কাজও বেশ গুছানো। সব মিলিয়ে চিরকুমারী সংঘতে কাজ করে বেশ ভালো লাগছে। ধারাবাহিকটি এরই মধ্যে বেশ আলোচনায় এসেছে।

আশা করছি, আগামীতে এর নির্মাণ পর্ব বাড়বে।’ এদিকে আগামীকাল নাগরিক টিভিতে প্রচার হবে সাব্বির অভিনীত নাজমুল রনি পরিচালিত ‘টিকটকার’ নাটকটি। স্বর্ণলতা মাইদুল রাকিবের ‘গার্লস স্কোয়াড’ নাটকে অভিনয় করেও আলোচনায় এসেছেন। তিনি কায়সার আহমেদের ‘বকুলপুর সিজন-টু’তেও অভিনয় করছেন নিয়মিত।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.