শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (পূর্বের নাম টুইটার) পোস্ট করার জেরে সৌদি আরবের এক আদালত দেশটির একজন অবসরপ্রাপ্ত শিক্ষকের মৃত্যুদণ্ড দিয়েছেন। ভুক্তভোগীর ভাই এবং মানবাধিকার কর্মীদের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে। খবর সিএনএন ও এনপিআর।
মৃত্যুদণ্ড পাওয়া ওই অবসরপ্রাপ্ত শিক্ষকের নাম মোহাম্মদ আল-গামদি (৫৪)। সৌদি সরকারের দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘন নিয়ে সমালোচনা করে এক্সে পাঁচটি টুইট করার দায়ে তার এ সাজা হয়েছে। গামদির ভাই সায়িদ বিন নাসের গামদি গত সপ্তাহে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।
এনপিআর তাদের প্রতিবেদনে জানিয়েছে, সৌদি সরকারের সমালোচনা করে পোস্ট করায় তার এ সাজা হয়েছে।
মানবাধিকার সংস্থার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের সন্ত্রাসবিরোধী আইনের ৩০ অনুচ্ছেদের অধীনে আল-গামদিকে গত বছর গ্রেপ্তার করা হয়। পরবর্তী সময়ে গত জুলাই মাসে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল।
গত মঙ্গলবার হিউম্যান রাইটস ওয়াচকে সৌদির একজন গবেষক জোয়ে শিয়া বলেছেন, সৌদিতে দমনপীড়ন একটি ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছেছে।
ইউরোপীয় সৌদি অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটসের তথ্যানুসারে, সৌদি চলতি বছর এখন পর্যন্ত অন্তত ৯২ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/০৯/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
