নাটোরে ম্যাটস শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও মানববন্ধন

নাটোরঃ চার দফা দাবিতে নাটোরে ম্যাটস শিক্ষার্থীরা অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন শুরু করে মানববন্ধন করেছে।

সোমবার (২৮ আগস্ট) দুপুরে নাটোর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

নাটোর মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের সাধারণ শিক্ষার্থীরা এই মানববন্ধন আয়োজন করে । মানববন্ধনে তাদের ইন্টার্নশিপ বহালসহ অসঙ্গতিপূর্ণ কারিকুলাম সংশোধন, এলাইড হেলথ বোর্ড বাতিল করে অবিলম্বে মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে স্বতন্ত্র বোর্ড গঠন, কর্মসংস্থান সৃজন এবং দ্রুত নিয়োগ দেওয়ার দাবি জানানো হয়।

এসময় বঙ্গবন্ধুর পঞ্চম বার্ষিকী পরিকল্পনা অনুযায়ী উচ্চশিক্ষা প্রদানেরও দাবি জানান তারা। মানববন্ধনে দাবিগুলো তুলে ধরে বক্তব্য রাখেন ম্যাটস শিক্ষার্থী মিজানুর রহমান, খুশি আক্তার, ইশতিয়াক আহমেদসহ অন্যান্যরা। দাবিসমূহ বাস্তবায়ন না করা হলে পরবর্তীতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন এই মেডিকেল অ্যাসিস্ট্যান্টের শিক্ষার্থীরা।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৯/০৮/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.