সুভাষ বিশ্বাস, নিজস্ব প্রতিবেদকঃ শেরপুরের ঝিনাইগাতী উপজেলার হাজী অছি আমরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উম্মে কুলসুমের বিরুদ্ধে স্কুলের ফান্ড আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। এক সময়ে ৭০০ এর অধিক শিক্ষার্থী থাকলেও বর্তমানে এই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দুর্নীতি ও অদক্ষতায় বর্তমানে শিক্ষার্থী সংখ্যা দাঁড়িয়েছে মাত্র ১৫০ এর কোঠায়। এছাড়াও বিগত ২০১৪ সালের ০১ জানুয়ারি থেকে ২০২২ সালের ৩১ আগস্ট পর্যন্ত পর্যন্ত বিদ্যালয়ের অর্থের (ফরম ফিলাপ, সেশন চার্জ, ভর্তি, টিউশন ফি) টাকা ব্যাংকে জমা না করে আত্মসাৎ করেন।
খোঁজ নিয়ে জানা গেছে, বিদ্যালয়ের শিক্ষার্থীরদের কম্পিউটার শিক্ষা থেকে বঞ্চিত করে সরকার প্রদত্ত ১৭ টি ল্যাপটপ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাড়িতে রেখেছেন। হাইকোর্ট এর ৫৬৪১/২০১৯ নং রিট পিটিশন এ ম্যানেজিং কমিটির কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা থাকার পরেও আদালতের আদেশ অমান্য করে আয়া সেলিনা ও ঝাড়ুদার লাকি আক্তারের নিকট হতে (৫,০০,০০০+৫,০০,০০০) = ১০,০০,০০০/- (দশ লক্ষ) টাকার বিনিময়ে নিয়োগ প্রদান করেন। কমিটির উপর নিষেধাজ্ঞা থাকায় নিজ উদ্যোগে বিদ্যালয়ের ১৪০ হাত টিন শেড ঘর ও পরিত্যক্ত বিল্ডিং এর ছাদের (২-২.৫) টন রড বিক্রি করে প্রায় (২,৫০,০০০ থেকে ৩,০০,০০০) টাকা ব্যাংকে জমা না করে আইন বহির্ভূত ভাবে হাতে রেখে আত্মসাৎ করেন।
শিক্ষাবার্তা’র হাতে থাকা বিদ্যালয়টির ব্যাংক স্টেটমেন্ট থেকে জানা গেছে, ২০১৬ সালের ০৯ জানুয়ারি থেকে ২০১৬ সালের ২১ জুলাই পর্যন্ত ব্যাংক থেকে ৬০,৮৩০ টাকা উত্তোলন করে আত্মসাৎ, ২০১৭ সালের ১২,১৫০ টাকা আত্মসাৎ, ২০১৯ সালে ৩৩,০০০ টাকা উত্তোলন করে আত্মসাৎ, ২০২০ সালের ৫৫,৫০০ টাকা, ২০২২ সালে ৮০,০০০ টাকা এবং চলতি বছরের৩০ মে ৭৯,০০০ টাকা আত্মসাৎ এবং সর্বশেষ গত মাসের ১০ তারিখে ৫৪,৮৭৩ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উম্মে কুলসুম।
জানা গেছে, বিদ্যালয়টির প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর সেলিমকে মিথ্যা মামলা দিয়ে জোর পূর্বক বিদ্যালয়ে ঢুকতে না দিয়ে এবং দায়ীত্ব হস্তান্তর না করে গোপনে আপন শ্বশুর আবুল হোসেন সরকারকে ম্যানেজিং কমিটির সভাপতি, স্বামী আমিরুল ইসলামকে ভূয়া দাতা সদস্য এবং আপন দেবর মোঃ শহিদুল ইসলামসহ পারিবারিক ও নিকট আত্মীয় সমন্বয়ে গোপনে একটি পারিবারিক ম্যানেজিং কমিটি গঠন করেন। উক্ত কমিটি এবং সাবেক জেলা শিক্ষা অফিসার শেরপুর মোঃ মোখসেদুর রহমান এর সহযোগিতায় বিভিন্ন দূর্নীতি, ঘুষ, অর্থ আত্মসাৎ সহ বিভিন্ন অপরাধ মূলক কাজের মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার মান এবং সুষ্ঠু পরিবেশ মারাত্বক ক্ষতি সাধন করছেন।
এছাড়াও সহকারি প্রধান শিক্ষকের পদ হতে পদত্যাগ করে সেই পদ থেকেই সরকারি ও বেসরকারি বেতন ভাতাসহ বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করছেন। যাহা সরকারি আইন পরিপন্থি। বিভিন্ন মামলার অজুহাতে তিনি নিজ এবং বিদ্যালয়ে সহকারী শিক্ষক (কম্পিউটার) সহ মেয়ের জামাই বাড়ী ঢাকায় দিনের পর দিন অবস্থান করে বিদ্যালযয়ে অনুপস্থিত থাকেন উম্মে কুলসুম।
জানা গেছে, বিদ্যালয়টিতে ২০১৪-১৫ সালে শিক্ষার্থীর সংখ্যা ছিল ৭০০ এর উপরে। কিন্তু বিদ্যালয়টির প্রধান শিক্ষক জাহাঙ্গীর সেলিম কে মিথ্যা মামলায় ফাঁসিয়ে সহকারী প্রধান শিক্ষক পদ থেকে পদত্যাগ করে প্রধান শিক্ষক পদে নিয়োগ নিয়ে এমপিওভুক্ত হতে না পেরে পুনরায় সহকারী প্রধান শিক্ষক পদে বেতন ভাতা উত্তোলন করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দায়িত্ব পালন করা উম্মে কুলসুমের প্রতিষ্ঠান প্রধান হিসেবে দায়িত্ব পালনকালে বর্তমানে শিক্ষার্থী সংখ্যা ১৫০ জনের মত।
এলাকাবাসী জানান, ঐতিহ্যবাহী এই বিদ্যাপিঠটি এভাবে চলতে থাকলে আগামী কয়েকবছরের মধ্যে শিক্ষার্থী সংখ্যা শূন্যের কোঠায় নেমে আসবে। তারা প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।
এ বিষয়ে পদত্যাগ করে সহকারী প্রধান শিক্ষকের পদে থাকা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উম্মে কুলসুম শিক্ষাবার্তা’কে বলেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা উম্মে কুলসুম জানান, আমার বিরুদ্ধে এই অভিযোগগুলো সব ঠিক না। টাকা যেটা উত্তোলন করা হয়েছে তা নিয়ম মাফিক খরচ করা হয়েছে রেশনের মাধ্যমে। আমার অফিসে কাগজপত্র সব ঠিক আছে। যে সময় নিয়োগ হয়েছিল সময় কোন মামলা ছিল না। আর লোহা কোথায় পাবো যে বিক্রি করব। সব নিয়মমাফিক আছে। উপজেলা, জেলা শিক্ষা কর্মকর্তারা সব জানেন।
উপজেলা শিক্ষা কর্মকর্তা মোস্তফা কামালকে একাধিকবার ফোন দিলে এমনকি মুঠোফোনে ক্ষুধেবার্তাও পাঠিয়েও তার বক্তব্য পাওয়া যায়নি।
উপজেলা নির্বাহী অফিসার মো: ফারুক আল মাসুদ জানান, স্কুলের কাগজপত্রগুলো আগে ভালোভাবে দেখতে হবে তারপর এই বিষয়ে কথা বলতে পারব।
শেরপুর জেলা শিক্ষা কর্মকর্তা রেজুয়ান শিক্ষাবার্তা’কে জানান,বিদ্যালয়টিতে মামলা চলমান রয়েছে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমরা কিছু করতে বা বলতে পারছি না।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৮/০৮/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
