শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ নটর ডেম কলেজে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ভর্তির জন্য মৌখিক পরীক্ষা আগামীকাল শুক্রবার (২৫ আগস্ট) অনুষ্ঠিত হবে। কয়েকটি শিফটে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মৌখিক পরীক্ষা নেওয়া হবে।
গতকাল নটরডেম কলেজ কর্তৃপক্ষ ২০২৩-২৪ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির জন্য মৌখিক পরীক্ষায় নির্বাচিতদের তালিকা প্রকাশ করেছে। এসএসসি পরীক্ষার জিপিএ ও লিখিত পরীক্ষার ফলের ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করে কলেজ কর্তৃপক্ষ।
কলেজের অধ্যক্ষ ফাদার হেমন্ত পিউস রোজারিও জানান, আগামীকাল শুক্রবার কয়েকটি শিফটে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে ভর্তিচ্ছু শিক্ষার্থী মৌখিক পরীক্ষা নেওয়া হবে।
মৌখিক পরীক্ষার সময় শিক্ষার্থীদের ভর্তি আবেদনের প্রবেশপত্র, এসএসসি পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড, প্রবেশপত্র ও নম্বরপত্রের কপি সঙ্গে আনতে বলা হয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৪/০৮/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
