শোক সভায় উপস্থিত না থাকায় মাধ্যমিকের এক শিক্ষককে শোকজ

ঝালকাঠিঃ জেলার রাজাপুরে জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠানে না থাকায় সাতুরিয়া এমএম উচ্চ বিদ্যালয়ের ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের সহকারী শিক্ষক মো. শফিকুর রহমানকে শোকজ করা হয়েছে। ২০ আগস্ট তাকে শোকজ করে বিদ্যালয় কর্তৃপক্ষ। তাকে ৭ দিনের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে।

জানা যায়, সাতুরিয়া এমএম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শফিকুর রহমান জাতীয় শোক দিবসের সভা ও দোয়া অনুষ্ঠানে অংশ নেননি। ফলে স্কুলের দোয়ার অনুষ্ঠান ঠিকঠাকভাবে পরিচালনা করা সম্ভব হয়নি। এ কারণে শিক্ষককে শোকজ করা হয়েছে।

এ বিষয়ে সহকারী শিক্ষক মো. শফিকুর রহমান বলেন, ‘ওই দিন সকালে পিরোজপুরে গিয়েছিলাম। তাছাড়া মোবাইল হারিয়ে যাওয়ায় কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। অসুস্থ ছিলাম। তাই চিকিৎসের কাছে যেতে হয়েছিল। ফলে অনুষ্ঠানে যেতে পারিনি। বিষয়টি প্রধান শিক্ষককে জানাতে ফোনে কল করেছিলাম। কিন্তু ফোন ধরেন তার স্বামী।’

প্রধান শিক্ষক রিনা বেগম জানান, জাতির পিতার শোক সভা ও দোয়া অনুষ্ঠানে তিনি অংশ নেননি। এ ঘটনায় তাকে শোকজ করা হয়েছে। পেটে ব্যথা ও ডায়রিয়া হওয়ায় স্কুলে আসতে পারেননি বলে শোকজের জবাব দিয়েছেন। বিষয়টি উপজেলা শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা আলম জানান, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৩/০৮/২০২৩  

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.