নতুন নিয়মে এফসিপিএস পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) এফসিপিএস পার্ট-১ পরীক্ষা আগামী বছরের জানুয়ারি থেকে নতুন নিয়মে অনুষ্ঠিত হবে । সোমবার (২১ আগস্ট) বিসিপিএস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিসিপিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগে তিন দিনে পরীক্ষা অনুষ্ঠিত হতো। নতুন নিয়মে এক দিনেই এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। তিন পত্রের পরিবর্তে পরীক্ষা হবে এক পত্রে। এ পরীক্ষা হবে চার ঘণ্টায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী বছরের ২৪ জানুয়ারি থেকে এফসিপিএস পার্ট-১ পরীক্ষা তিন দিনের পরিবর্তে একদিনে হবে। এ ক্ষেত্রে তিন পত্রের পরিবর্তে এক পত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষায় প্রশ্ন থাকবে ১৫০টি (এর মধ্য ৭৫টি মাল্টিপল ট্রু ফলস এবং ৭৫টি সিঙ্গেল বেস্ট অ্যানসার)। প্রতিটি উত্তরের জন্য দুই নম্বর। ১৫০ প্রশ্নে মোট ৩০০ নম্বরের পরীক্ষা। এছাড়া পরীক্ষায় পাস নম্বর থাকবে ২১০। পরীক্ষায় পাসের জন্য ৭০ শতাংশ নম্বর পেতে হবে শিক্ষার্থীদের।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৩/০৮/২০২৩  

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.