নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ছাত্রীর বাবার দায়ের করা ধর্ষণ মামলায় গভর্নিং বডির সদস্য খন্দকার মুশতাক আহমেদের জামিন বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বারজজ আদালত।
তবে আদালত বলেছেন, মোস্তাক গভর্নিং বডির কোনো কার্যক্রম ও কোনো মিটিংয়ে অংশগ্রহণ করতে পারবেন না। এমনকি স্কুলের সীমানায়ও ঢুকতে করতে পারবেন না। আশঙ্কা করা হচ্ছে ভবিষ্যতে আরও কোনো শিক্ষার্থীর ক্ষতি করতে পারেন। তাই এমন আদেশ দিয়েছেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।
সোমবার (২১ আগস্ট) আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিমের চেম্বার জজ আদালত এ আদেশ দেন। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন সহকারী অ্যার্টনি জেনারেল মোহাম্মদ সাইফুল আলম।
গত ১ আগস্ট ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এর বিচারক মাফরোজা পারভীনের আদালতে কলেজছাত্রীর বাবা বাদী হয়ে এ মামলা করেন। মামলায় মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির দাতা সদস্য খন্দকার মুশতাক আহমেদকে প্রধান আসামি করা হয়। যিনি ওই ছাত্রীকে বিয়ে করেছেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২১/০৮/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
