শিক্ষাবার্তা ক্যারিয়ার ডেস্ক, ঢাকাঃ ঢাকায় ভারতীয় হাইকমিশন জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি লোকাল পিয়ন পদে লোক নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের হাইকমিশনের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।
পদের নাম: লোকাল পিয়ন
পদ সংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা: উচ্চমাধ্যমিকসহ (দ্বাদশ) ইংরেজি ও স্থানীয় ভাষার জ্ঞান
বয়স: ২০ থেকে ৩৫ বছর
বেতন স্কেল: ২৮১০০-৮৪৩-৪০৭৪৫-১২২২-৫২৯৬৫-১৫৮৯-৬৮৮৫৫ টাকা
কাজের ধরন: সংশ্লিষ্ট তত্ত্বাবধায়ক কর্মকর্তা কর্তৃক অর্পিত দায়িত্ব। চাকরির ধরনও যে কোনো সময় ও প্রয়োজন অনুযায়ী পরিবর্তিত হতে পারে।
আবেদনের যোগ্যতা: শুধু বাংলাদেশের নাগরিক, ওয়ার্ক পারমিট/স্থায়ীভাবে বসবাসকারী বিদেশিরা আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীদের অনুমোদিত চিকিৎসকের কাছ থেকে সংগৃহীত মেডিকেল ফিটনেস সার্টিফিকেট জমা দিতে হবে।
নিয়োগসংক্রান্ত আরও বিস্তারিত জানা যাবে এ লিংকে ।
আবেদনের শেষ সময়: ৩০ আগস্ট ২০২৩
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২২/০৮/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
