এমপিওভূক্ত শিক্ষকদের বদলির ব্যবস্থা কেন করা হবে না জানতে চান হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বেসরকারি এমপিওভূক্ত শিক্ষকদেরকে নতুন পদের বিপরীতে আবেদন করার সুযোগ এবং বেসরকারি এমপিওভূক্ত শিক্ষকদের বদলির ব্যবস্থা কেন করা হবে জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।

রবিবার বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মোঃ বশির উল্লাহ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বিভাগের একটি দৈত বেঞ্চ এক আদেশমূলে এই রুল জারি করেন।

চারটি বেসরকারি এমপিওভূক্ত কলেজের চারজন প্রভাষক কর্তৃক দাখিলকৃত মোঃ মাসুম বিল্লাহ বনাম বাংলাদেশ সরকার নামীয় রিট পিটিশন নং ১০২৬৮/২০২৩ শুনানিঅন্তে  হাইকোর্ট  এ আদেশ প্রদান করেন।

রিট পিটিশনারদের পক্ষে মামলাটি শুনানী করেন এডভোকেট শরিফ আহমদ।

এডভোকেট শরিফ আহমদ জানান, ‘কর্মরত শিক্ষকের অন্য কোন প্রতিষ্ঠানে নিয়োগ পেতে আবেদন করার বিধান স্থগিত করা কেন বাতিল করা হবে না, কেন বেসরকারি এমপিওভূক্ত শিক্ষকদেরকে নতুন পদের বিপরীতে আবেদন করার সুযোগ দেয়া হবে না এবং কেন বেসরকারি এমপিওভূক্ত শিক্ষকদের বদলি বিষয়ক নীতিমালা প্রণয়ন করার জন্য সরকারকে আদেশ প্রদান করা হবে না মর্মে কারন দর্শানোর জারি করেন’।

উল্লেখ্য, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপন নং ৩৭.০০.০০০০.০৭৩.৪৪.০১৭.১৯.২৯৮ তারিখ ১৪.১১.২০২২ মূলে কর্মরত শিক্ষকের অন্য কোন প্রতিষ্ঠানে নিয়োগ পেতে আবেদন করার সুযোগ স্থগিত করা হয়। যার ফলে এমপিওভূক্ত শিক্ষকগণ এনটিআরসি কর্তৃক জারিকৃত গণবিজ্ঞপ্তিমূলে নিয়োগ বিজ্ঞপ্তির শুণ্য পদের বিপরিতে আবেদন করতে পারছেন না।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২০/০৮/২০২৩  

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.