এইমাত্র পাওয়া

সাঈদীর জন্য জান্নাত চেয়ে প্রাথমিক শিক্ষকের পোস্ট, এলাকায় ক্ষোভ

টাঙ্গাইলঃ মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু সাজা পাওয়া জামায়াতে ইসলামীর সদ্য প্রয়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর জন্য জান্নাতের সর্বোচ্চ স্থান কামনা করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন টাঙ্গাইলের মির্জাপুরের বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আজাদ রহমান। গত ১৪ আগস্ট রাতে সাঈদীর মৃত্যুর পর ওই শিক্ষক একটি ফেসবুক গ্রুপ এবং নিজের আইডি থেকে এই স্ট্যাটাস দেন।

আজাদ রহমান ফেসবুক গ্রুপ ‘আইডিয়াল মির্জাপুরে’ লেখেনÑ ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদী আর নেই। আল্লাহ উনাকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করুক আমিন।’

অন্যদিকে নিজের ফেসবুক আইডিতে আজাদ রহমান লেখেন, ‘ইয়া রব, ছোটবেলায় যাঁর ওয়াজ শুনে দ্বীন ইসলামের প্রতি ভালোবাসা গভীর হয়েছে, তাঁকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন আমিন।’

শিক্ষক আজাদ রহমানের এই স্ট্যাটাস নিয়ে মির্জাপুরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। শিক্ষক আজাদ রহমানের কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, তার ওই স্ট্যাটাস দেওয়া ঠিক হয়নি।

উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. শরীফ উদ্দিন বলেন, বিষয়টি তার নজরে আসেনি। খোঁজ নিয়ে এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্র্তৃপক্ষকে অবহিত করা হবে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর শরীফ মাহামুদ বলেন, বিষয়টি তিনি শুনেছেন। এ ব্যাপারে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলবেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়োত হোসেন মন্টু বলেন, অসুস্থতার জন্য বিষয়টি তার নজরে আসেনি। তার বিচার হওয়া উচিত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাকিলা বিনতে মতিন জানান, বিষয়টি তাদের বিভাগীয় ঊর্ধ্বতন কর্র্তৃপক্ষকে অবহিত করা হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৯/০৮/২০২৩  

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.