ঢাকাঃ বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী সংসদের বিন ইয়ামীন মোল্লা কারাগারে আটক থাকায় সংগঠনটির ১ নম্বর সহ সভাপতি তারিকুল ইসলামকে ভারপ্রাপ্ত সভাপতি করা হয়েছে।
রবিবার (১৩ আগস্ট) সংগঠনটির দপ্তর সম্পাদক মোহাম্মদ সানাউল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বিন ইয়ামীন মোল্লার মুক্তির দিন পর্যন্ত এই নির্দেশনা কার্যকর থাকবে বলে জানানো হয়েছে। তারিকুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী।
গত ১ আগস্ট মাঝরাতে গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নূরুল হক নুরের হাতিরঝিল মহানগর প্রকল্পের বাসা থেকে বিন ইয়ামিন মোল্লাকে গণঅধিকার পরিষদের অফিস ভাঙচুরের মামলায় গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিএমপি ডিবি)।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৩/০৮/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
