খাগড়াছড়িঃ জেলার পানছড়ি উপজেলার একটি পাড়া কেন্দ্রের শিক্ষিকা রৌশনারা। শিক্ষকতার কাজে নিজেকে জড়ালেও তিনি নিজেই ছিলেন না এসএসসি পাস। এই কষ্টে তিনি ধুকে ধুকে বইছিলেন। অবশেষে ৫৫ বছর বয়সে এসএসসি পাস করলেন। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ ৪.০৫ পেয়ে তিনি পাস করেছেন।
রৌশনারা পানছড়ি সদর ইউনিয়নের কলোনিপাড়া গ্রামের মৃত আবদুল কাদেরের মেয়ে। সাংসারিক জীবনে দুই সন্তানের জননী।
রৌশনারা বলেন, ১৯৯৮ সাল থেকে পাড়া কেন্দ্রে শিক্ষকতা করে আসছি। তাই নিজের ভিতরেই পড়ালেখা করার প্রবল ইচ্ছা জাগে। নিজে এসএসসি পাস করলে কোমলমতি শিশুদের আরো ভালোভাবে পড়াতে পারব। প্রচণ্ড মনোবল নিয়েই এসএসসিতে ভর্তি হয়ে পড়ালেখা শুরু করি।
আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো পয়েন্ট নিয়েই পাস করেছি। এইচএসসিতে ভর্তির ব্যাপারেও চিন্তাভাবনা করছেন বলে জানান।
পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলি আহমেদ জানান, এ বয়সে লেখাপড়া করার ইচ্ছা সবার মধ্যে থাকে না। তার এ রকম আগ্রহ দেখে অনেকেই অনুপ্রাণিত হবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৩/০৮/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল

