নিজস্ব প্রতিবেদক, ঢাকা; বন্যা পরিস্থিতির কারণে শনিবার (১২ আগস্ট) চট্টগ্রাম বিভাগীয় মাদরাসা শিক্ষক সমাবেশ স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ আগস্ট) মাদরাসা শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন) মো. শাহীনুর ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বন্যা পরিস্থিতির কারণে জীবনযাত্রা স্বাভাবিক না হওয়ায় ১২ আগস্ট (শনিবার) সকাল ১০টায় চট্টগ্রামের হাটহাজারীর ছিপাতলী জামেয়া গাউছিয়া মুঈনীয়া কামিল মাদরসায় ‘জতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও মাদরাসা শিক্ষার উন্নয়নে সরকারের ভূমিকা ও শিক্ষকদের প্রত্যাশা’ শীর্ষক বিভাগীয় মাদরাসা শিক্ষক সমাবেশ নির্দেশক্রমে স্থগিত করা হলো।
পরিস্থিতি স্বাভাবিক হলে এ মাদরাসা শিক্ষক সমাবেশের তারিখ নির্ধারণ করে পরে জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১১/০৮/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল

