নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ অবশেষে বাতিল হচ্ছে বহুল আলোচিত ডিজিটাল নিরাপত্তা আইন। এর পরিবর্তে আসছে সাইবার নিরাপত্তা আইন।
আজ সোমবার (৭ আগস্ট) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রীপরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
মন্ত্রিসভার একটি উচ্চপদস্থ সূত্র বিষয়টি নিশ্চিত করেছে যে বিতর্কিত এই আইনটি “সাইবার নিরাপত্তা আইন-২০২৩” নামে প্রতিস্থাপিত হবে।
গণমাধ্যমের স্বাধীনতা, মুক্তচিন্তা ও মত প্রকাশের অধিকার সমুন্নত রাখা, সর্বোপরি মানুষের মৌলিক অধিকারের সুরক্ষা নিশ্চিতে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিল সংশ্লিষ্টরা।
এর আগে, ২৫ জুলাই আইনমন্ত্রী আনিসুল হক বলেছিলেন, ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ বাতিল বা পরিবর্তন করা হবে না। তবে আইনের অপব্যবহার রোধে এটি সংশোধন করার প্রক্রিয়া চলছে, যা আগামী সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন হবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৭/০৮/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল

